স্টাফ রিপোর্টার
প্রিন্ট
মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১
সর্বশেষ আপডেট : 4:43 pm
২৫০শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে দুই দালালকে আটক করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকী এই অভিযান পরিচালনা করেন। এসময় দুই দালালকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্ত দালালরা হলেন, জেলা শহরের শিমরাইলকান্দি এলাকার মৃত হেবজু মিয়ার ছেলে রাসেল বকসী (২৭) ও হালদারপাড়ার মস্তু মিয়ার ছেলে মামুন (৪৫)।
হাসপাতাল সূত্রে জানা যায়, দালাল মামুনকে বিগত এক বছরে অন্তত ২/৩বার আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও গত ১৭জুলাই ভ্রাম্যমাণ আদালত মামুনের সাথে আটক দালাল রাসেল বকসীকেও আটক করে কারাদণ্ড দেয়। কিন্তু জেলা থেকে বের হয়ে ঘুরেফিরে আবার দালালি পেশা শুরু করে তারা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকী জানান, ‘সদর হাসপাতালে আসা সাধারণ রোগীদের হয়রানি ও দালালী করার অপরাধে দুইজনকে আটক করা হয়। তাদের কাছে বিভিন্ন বেসরকারি হাসপাতালের অসংখ্য ভিজিটিং কার্ড পাওয়া গেছে। তাদের উভয়কে একমাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে’।
Posted ৪:৪২ পিএম | মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya