শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ায় হাঁস ও ডিম নিয়ে প্রতিপক্ষের হামলায় আহত ৬

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ০৬ জুলাই ২০২১   সর্বশেষ আপডেট : 11:43 pm

ব্রাহ্মণবাড়িয়ায় হাঁস ও ডিম নিয়ে প্রতিপক্ষের হামলায় আহত ৬

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় হাঁস ও ডিম নিয়ে প্রতিপক্ষের হামলায় ৬ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৬ জুলাই) সন্ধ্যায় উপজেলার মজলিশপুর ইউনিয়নের মৈন্দ গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- জাকির (৩৫), ছোট নাছির (২৮), বড় নাছির (৩২), মাসুদ (২৫), মারফত আলী (৭৫) ও কানু মিয়া (৫৫)।

আহতদের স্বজনরা জানিয়েছেন, বিকেলে মৈন্দ গ্রামের ঈদগাহ মাঠ সংলগ্ন জাকির মিয়ার হাঁসের খামার থেকে স্থানীয় আব্দুল মওলা হাঁস ও হাঁসের ডিম চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ নিয়ে জাকিরের সাথে মওলার বাকবিতণ্ডা হয়। এ নিয়ে সন্ধ্যায় মওলা আরও কয়েকজনকে নিয়ে জাকিরের ওপর হামলা করেন। সময় জাকিরকে বাঁচাতে গিয়ে ছোট নাসির ও বড় নাছির সহ আরোও ৬ জন আহত হন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, হাঁস নিয়ে মারামারি করে কয়েকজন আহত হয়েছেন বলে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Facebook Comments Box

Posted ১১:৪৩ পিএম | মঙ্গলবার, ০৬ জুলাই ২০২১

The Daily Sarod |