স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শনিবার, ১৪ মে ২০২২
সর্বশেষ আপডেট : 6:59 pm
ব্রাহ্মণবাড়িয়ায় মুদি মালের দোকানে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা সংরক্ষন অধিদপ্তর। আজ শনিবার দুপুরে শহরের আনন্দবাজারের নিয়ামত ষ্টোর নামক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে অন্তত ১৩শ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়।
এসময় অবৈধ ভাবে সয়াবিন তেল মজুত রাখারদায়ে প্রতিষ্ঠানটির মালিক নিয়ামত উল্লাহকে ৫০হাজার টাকা জরিমানা করাহয়। পরে জব্দকরা প্রতি পাঁচ লিটার সয়াবিন তেল ৭৬০টাকা করে বোতলের গায়ের দামে উপস্থিত ক্রেতাদের কাছে বিক্রি করা হয়।
অভিযান সর্ম্পকে জাতীয় ভোক্ত সংরক্ষন অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক মো. মেহেদী হাসান জানান,“গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় সয়াবিন তেল মজুত রাখার দায়ে প্রতিষ্ঠানটির মালিক নিয়ামত উল্লাহকে ৫০হাজার টাকা জরিমানা করাহয়। পরে জব্দকরা সয়াবিন তেলগুলো বোতলেরর গায়ের দামে বিক্রি করা হয়।
Posted ৬:৫৯ পিএম | শনিবার, ১৪ মে ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya