জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
বুধবার, ০১ জুন ২০২২
সর্বশেষ আপডেট : 9:53 pm
আক্রমনাত্মক ও বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েল ও ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের বিরুদ্ধে থানায় মামলার এজহার জমা দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (৩১ মে) সন্ধ্যায় সদর মডেল থানায় এই এজহার দায়ের করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন।
এজহারে উল্লেখ্য করা হয়, গত ২৪ মে একটি সমাবেশে সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের জুয়েল তার বক্তব্যে বলেন, ‘দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রয়োজনে গণতন্ত্রের প্রয়োজনে আবারও ৭৫ এর হাতিয়ার হয়ে আমাদের গর্জে উঠতে হয় আমরা প্রস্তুত আছি’। তার এই আক্রমনাত্মক বিভ্রান্তিকর বক্তব্য বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় প্রচার করা হয়। তার এই বক্তব্যের সমর্থন করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল। তাদের এই আক্রমনাত্মক ভীতিপ্রদর্শক বক্তব্যে রাস্ট্রের ভাবমূর্তি ক্ষুন্ন করে মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে।
মামলার এজহারে সাক্ষী করা হয়েছে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল সহ ৯জনকে।
এজহার পাওয়ার বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সোহরাব আল হোসাইন জানান, আমরা একটি অভিযোগ পেয়েছি কেন্দ্রীয় সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের দুই নেতার বিরুদ্ধে। আমরা তা যাচাই-বাছাই করছি। এনিয়ে উর্ধ্বতন কর্মকতাদের সাথে আলোচনা পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
Posted ৫:২৭ পিএম | বুধবার, ০১ জুন ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya