শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ায় ‘সুজন’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ১২ ডিসেম্বর ২০২১   সর্বশেষ আপডেট : 10:11 pm

ব্রাহ্মণবাড়িয়ায় ‘সুজন’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া ‘অনুসন্ধানী সাংবাদিকতার বর্তমান বাস্তবতা ও করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাকক্ষে শনিবার সন্ধ্যায় এই সভার আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রথিতযশা সাংবাদিক, স্থানীয় দৈনিক পত্রিকার সম্পাদকমন্ডলী, সুশীল সমাজের প্রতিনিধি ও সুজন নেতৃবৃন্দ।

সভায় সভাপতিত্ব সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি ডা. মো. আবু সাঈদ।

সভায় উপস্থিত বক্তারা বলেন, দেশে বর্তমান পরিস্থিতিতে অনুসন্ধানী সাংবাদিকতা তো দূরের কথা, সাংবাদিকতা করা মুশকিল হয়ে পড়েছে। অনুসন্ধানী সাংবাদিকতার চ্যালেঞ্জ হিসেবে, সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা, পেশাগত প্রশিক্ষণ ও দক্ষতা, নৈতিকতা, জীবনের অনিরাপত্তাকে চিহ্নিত করেছেন। এ চ্যালেঞ্জ থেকে উত্তোরণে রাষ্ট্র ও সমাজ জীবনে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন ও তথ্য অধিকার আইনের যথাযথ প্রয়োগের উপর গুরুত্বারোপ করেছেন।

সভায় উপস্থিত ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, সাবেক সভাপতি মো. আরজু, সাবেক সভাপতি সৈয়দ মিজানুর রেজা, বীর মুক্তিযোদ্ধা আবু হুরায়রা, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. তাসলিমা সুলতানা খানম নিশাত, সুজনের ব্রাহ্মণবাড়িয়া শাখার সহ-সভাপতি আব্দুস সালাম।

সভা সঞ্চালনা করেন সুজনের সাধারণ সম্পাদক এ কে এম শিবলী ও স্বাগত বক্তব্য পেশ করেন সুজনের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সমন্বয়ক শামীম আহমেদ।

Facebook Comments Box

Posted ১০:১১ পিএম | রবিবার, ১২ ডিসেম্বর ২০২১

The Daily Sarod |