জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
বৃহস্পতিবার, ০৭ এপ্রিল ২০২২
সর্বশেষ আপডেট : 7:01 pm
ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দোকানে ডুকে অজ্ঞাত (৪০) এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের কাউতুলী মোড়ে এই দূর্ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় আর ৪জন আহত হয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর৷ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরানুল ইসলাম জানান, কুমিল্লা থেকে ছেড়ে আসা কুমিল্লা ট্রান্সপোর্টের একটি যাত্রীবাহী বাস সিলেট যাচ্ছিল। পথিমধ্যে ব্রাহ্মণবাড়িয়ার কাউতুলী কুরুলিয়া খালের সেতু থেকে নামার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুইটি সিএনজি চালিত অটো রিকশা, একটি ব্যাটারি চালিত রিকশা ও একটি মোটরসাইকেল সহ সড়কের পাশে দোকানে ডুকে যায়। এই ঘটনায় ঘটনায় এক নারী সহ ৫জনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। সেখানে আহত নারী মারা যায়। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
Posted ৭:০১ পিএম | বৃহস্পতিবার, ০৭ এপ্রিল ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya