শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৬ঘন্টা পর গ্যাস সরবরাহ হলো স্বাভাবিক

জৈষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
সোমবার, ৩১ জানুয়ারি ২০২২   সর্বশেষ আপডেট : 12:04 am

ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৬ঘন্টা পর গ্যাস সরবরাহ হলো স্বাভাবিক

সাড়ে ৬টা পর ব্রাহ্মণবাড়িয়া শহরে গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়েছে। রোববার (৩০ জানুয়ারি) বিকেল হঠাৎ গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়ে সাধারণ মানুষ। রোববার (৩০ জানুয়ারি) বিকেল সোয়া ৩টা থেকে রাত পৌনে ১০ পর্যন্ত জেলা শহরে গ্যাস সরবরাহ বন্ধ থাকে। তবে গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে, আশুগঞ্জ-আগরতলা চারলেনের সড়কের কাজে গ্যাস লাইন লিকেজ হয়ে যাওয়ায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছিল। মেরামত কাজ শেষে তা পুনরায় সরবরাহ করা হয়েছে।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) প্রকৌশলী রবিউল হক জাগো নিউজকে জানান, আশুগঞ্জ-আগরতলা আন্তর্জাতিক মহাসড়কের কাজ চলছে। এই কাজে ঘাটুরায় ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের সামনে ভেকু মেশিনে একটি পাইপ লিকেজ হয়ে যায়। এতে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। ইঞ্জিনিয়ারিং টিম মেরামতের কাজ শেষ করায় পুনরায় গ্যাস সরবরাহ শুরু হয়েছে।

এদিকে, গ্যাস সরবরাহ বন্ধ থাকায় দুশ্চিন্তায় পড়ে সাধারণ মানুষ। গ্যাস কখন ফিরবে, কোন ঘোষণা না থাকায় রাতে হোটেল রেস্টুরেন্ট গুলোতে মানুষের ভীড় করেন।

Facebook Comments Box

Posted ১২:০৪ এএম | সোমবার, ৩১ জানুয়ারি ২০২২

The Daily Sarod |