শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার রইছ উদ্দিন বদলি, যোগ দিচ্ছেন মনিরুজ্জামান

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ২৮ মে ২০২১   সর্বশেষ আপডেট : 1:33 am

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার রইছ উদ্দিন বদলি, যোগ দিচ্ছেন মনিরুজ্জামান

এবার ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. রইছ উদ্দিনকে বদলি করা হয়েছে। তাঁকে ব্রাহ্মণবাড়িয়া থেকে বদলি করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার নতুন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) হিসেবে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-২ সিপিসি-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামানকে পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মে) পুলিশ সদর দফতর থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন নিজেই তার বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে হেফাজতে ইসলামের কর্মী-সমর্থক তাণ্ডবের এক মাস পূর্ণ হওয়ার দিনে পুলিশ সদর দফতরের এক আদেশে গত ২৬ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিমকে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়। এরপর ২৭ এপ্রিল জেলা পুলিশের বিশেষ শাখার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. আলাউদ্দিন চৌধুরীকে সিলেট রেঞ্জ রিজার্ভ ফোর্সে এবং সরাইলের খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি গাজী মো. সাখাওয়াত হোসেনকে গাজীপুরে বদলি করা হয়।

পরবর্তীতে ৯ মে পুলিশ সদর দফতরের আরেকটি আদেশে সরাইল থানার ওসি নাজমুল আহমদেকে বরিশাল রেঞ্জে সংযুক্ত করা হয়। এরপর ১১ মে সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) ইশতিয়াক আহমেদকে নাসিরনগর থানার চাতলপাড় পুলিশ তদন্ত কেন্দ্রে এবং গত ১৯ মে সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ শাহজাহানকে থানা থেকে সরিয়ে পুলিশ সুপারের কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষে পদায়ন করা হয়।

Facebook Comments Box

Posted ১:০৫ এএম | শুক্রবার, ২৮ মে ২০২১

The Daily Sarod |