শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি হাসপাতালে অভিযান, ৬ দালাল আটক

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১   সর্বশেষ আপডেট : 10:34 pm

ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি হাসপাতালে অভিযান, ৬ দালাল আটক

ব্রাহ্মণবাড়িয়া ২৫০শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে দালাল বিরোধী অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার বৈদ্য এবং কিশোর কুমার। অভিযানে ৬জন দালালকে আটক করা হয়। তাদের প্রত্যেককে এক সপ্তাহের জেল দেওয়া হয়।

আটককৃত দালালরা হলেন, সদর উপজেলার সুহিলপুরের আব্দুল্লাহ (৪০),জেলা শহরের শিমরাইলকান্দি এলাকার রাসেল বকসি (২৭), পশ্চিম মেড্ডা শরীফপুরের শিপন (২৭), হালদারপাড়ার মামুন (৪৫), নবীনগরের মহেশপুরের শাহপরান (২০) ও কসবার মূলগ্রামের ছোটন (৩৫)।

এসময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার বৈদ্য জানান, সদর হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা দালালদের বিষয়ে বিভিন্ন সময় অভিযোগ দিয়েছেন। এরই প্রেক্ষিতে হাসপাতালে অভিযান চালিয়ে ৬জন দালালকে আটক করা হয়। তাদের প্রত্যেককে এক সপ্তাহের কারাদণ্ড প্রদান করা হয়েছে। পাশাপাশি এই অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Posted ১০:৩৪ পিএম | বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১

The Daily Sarod |