শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি স্কুলের নাম মুছে দিলো ছাত্রলীগ

জৈষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
শনিবার, ০১ জানুয়ারি ২০২২   সর্বশেষ আপডেট : 1:12 am

ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি স্কুলের নাম মুছে দিলো ছাত্রলীগ

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের বিরুদ্ধে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করার অভিযোগ উঠেছে। সদর উপজেলার রামরাইল ইউনিয়নের গাংগীহাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম মুছে মোহাম্মদপুর সরকারি বিদ্যালয় নামকরণ করা হয়। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এই স্কুলের নাম মুছে ফেলায় স্থানীয়দের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। খবর পেয়ে শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা স্কুলটি পরিদর্শন করেছেন।

খোঁজ নিয়ে জানা যায়, সদর উপজেলার রামরাইল ইউনিয়নে গাংগীহাতা গ্রামের নাম মোহাম্মদপুর নামের নাম করণ করে স্থানীয়রা। এই গ্রামে গাংগীহাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। বিদ্যালয়টি ১৯৪০ সালে প্রতিষ্ঠিত করা হয়। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায়  স্থানীয় নেতাকর্মীরা বিদ্যালয়টির প্রধান ফটকের সামনে দেয়ালে লেখাটি নামটি মুছে মোহাম্মদপুর  সরকারি প্রাথমিক বিদ্যালয় নামে নামকরণ করে। বিদ্যালয়ে ভেতরে সিমেন্টের লেখা গাংগীহাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় নামটি ঠিকই রয়ে গেছে। বিদ্যালয়ের নাম পরিবর্তনের বিষয়টি সকালে স্থানীয়দের নজরে আসলে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। খবর পেয়ে বিদ্যালয়ে আসেন সদর উপজেলা  নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়ামিন হোসেন।

বিদ্যালয়ের পাশের বাড়ির বাসিন্দা ও অফিস সহায়ক জুনায়েদ জানান, ‘এলাকাবাসি অনেকদিন যাবত চাচ্ছিল বিদ্যালয়ের নামটি বদল করে দিতে। এরই মাঝে এলাকার ছাত্রলীগের নেতাকর্মীরা গতকাল সন্ধ্যায় স্কুলের নামটি মুছে গেছেন’।

এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা বেগম বলেন, ‘গতকাল সন্ধ্যায় বিদ্যালয়ের নামটি মুছে ফেলে নতুন নাম লিখে দিয়ে গেছে। সন্ধ্যায় স্কুলে কেউ না থাকায় এই কাজটি করেছে। আমি বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষে অবগত করেছি’।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ামিন হোসেন এই বিষয়ে বলেন, খবর পেয়ে স্কুলটি পরিদর্শনে গিয়েছি। গেজেট অনুযায়ী স্কুলটির নাম গাংগীহাতা। কে করেছে এটি আমি অবগত নই। বিষয়টি আমি শিক্ষা সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি।

এই বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. খোরশেদ আলম বলেন, আমি বিষয়টি অবগত হয়েছি। প্রধান শিক্ষককে বলেছি, আমাকে লিখিত ভাবে জানানোর জন্যে। যদি গ্রামের লোকজন স্কুলের নাম বদল করতে চান, তাহলে নিয়ম অনুযায়ী আমাকে লিখিত ভাবে আবেদন করতে হবে। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে মন্ত্রণালয় বিদ্যালয় নাম বদল করতে ব্যবস্থা নিবে। নাম মুছে দিলে তো আর গেজেট পরবর্তন হবে না।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন জানান, আমাকে স্থানীয় নেতাকর্মীরা স্কুলের নাম বদল করার বিষয়টি জানিয়েছে। যারা এই ঘটনায় জড়িত তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

Posted ১:১২ এএম | শনিবার, ০১ জানুয়ারি ২০২২

The Daily Sarod |