শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে তিনদিন ব্যাপী বৈশাখী উৎসব

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ০৬ মে ২০২২   সর্বশেষ আপডেট : 10:06 pm

ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে তিনদিন ব্যাপী বৈশাখী উৎসব

ব্রাহ্মণবাড়িয়ায় তিনদিন ব্যাপি বৈশাখী উৎসব শুরু হয়েছে।শুক্রবার সন্ধ্যায় জেলা শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা মঞ্চে সাহিত্য একাডেমি আয়োজিত উৎসবের উদ্বোধন করা হয়। উৎসব উপলক্ষে ভাষা চত্বরে বিভিন্ন স্টল বসেছে। উদ্বোধন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সাহিত্য একাডেমির উপদেষ্টা কবি মারুফুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, পৌর মেয়র নায়ার কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমীন, প্রেস ক্লাব সভাপতি মো. রিয়াজ উদ্দিন জামি।

স্বাগত বক্তব্য দেন বাংলা একাডেমির গবেষণা কর্মকর্তা মামুন সিদ্দিকী। অতিথিবৃন্দ প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে বৈশাখী উৎসবের উদ্বোধন করেন।

বৈশাখী উৎসব উদযাপন পরিষদের সদস্য সচিব নূরুল আমিন জাগোনিউজ’কে বলেন, বৈশাখের শুরু রমজানে ছিল। পাশাপাশি ঈদুল ফিতরে মানুষের ব্যস্ততা ছিল। তাই ঈদের পর এই উৎসবের আমরা আয়োজন করেছি। আগামী ৮ মে বৈশাখী উৎসবের সমাপনী ও কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মোৎসব একই সাথে পালন করা হবে

 

Facebook Comments Box

Posted ১০:০৬ পিএম | শুক্রবার, ০৬ মে ২০২২

The Daily Sarod |