শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ায় শিশু নাট্যমের তিনযুগ পূর্তিতে পুর্নমিলনী ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ০৭ মে ২০২২   সর্বশেষ আপডেট : 9:47 pm

ব্রাহ্মণবাড়িয়ায় শিশু নাট্যমের তিনযুগ পূর্তিতে পুর্নমিলনী ও আলোচনা সভা

ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের তিনযুগ পূর্তি উপলক্ষে পুর্নমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬মে) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত পুর্নমিলনী ও আলোচনা সভায় সংগঠনের সভাপতি মো. মাশুকুল ইসলাম মাসুকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মাশুকুল ইসলাম মাসুক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলা একাডেমির পুরষ্কারপ্রাপ্ত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও সাবেক কাস্টমস কমিশনার কবি মারুফুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক সাংবাদিক নিয়াজ মো. খান বিটুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, ডা. আবদুল মতিন সেলিম, সংগঠনের প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা সাংবাদিক আ.ফ.ম কাউসার এমরান, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, চিত্রশিল্পী আসাদুর রহমান আলমগীর, বিশিষ্ট শিল্পপতি কবি দেওয়ান মো. মারুফ।

স্মৃতিচারনামূলক বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি অরূপ দত্ত, অর্পিতা গুহ, সাবরিনা জেবিন সেঁজুতি, জাহিদুল ইসলাম সৌরভ, হিমেল আফ্রিদি, শায়লা রেশমি, রুবায়েত ইমন ও ফৌজিয়া ফারিহা। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সাধারন সম্পাদক দিপ্ত মোদক।

আলোচনা সভা শেষে অতিথিগণ তিনযুগ পূর্তির কেক কাটেন।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়,বুয়েট,ঢামিকসহ সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীসহ সংগঠনের ছবি আঁকা, গান ও বিতর্ক বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

Facebook Comments Box

Posted ৯:৪৭ পিএম | শনিবার, ০৭ মে ২০২২

The Daily Sarod |