শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ায় শিবিরের বিজয় দিবসের র‍্যালীর প্রস্তুতি,৩ কর্মী আটক

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১   সর্বশেষ আপডেট : 8:48 pm

ব্রাহ্মণবাড়িয়ায় শিবিরের বিজয় দিবসের র‍্যালীর প্রস্তুতি,৩ কর্মী আটক

বিজয় দিবসে র‍্যালী করতে গিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ৩ ছাত্র শিবিরের কর্মীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহরের ফুলবাড়িয়া কনভেনশন সেন্টারের সামনে থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের আটক করে পুলিশে সোপর্দ করে।

আটককৃতরা হলেন, জেলার বিজয়নগরের আমানপুরের মেহেদী হাসান (২১), নবীনগরের নোয়াগাও গ্রামের মোহাম্মদ আলী (১৮) ও কসবা উপজেলার মিয়াদ মিয়া (১৬)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মহান বিজয় দিবস উপলক্ষে জেলার বিভিন্ন এলাকা থেকে এসে র‍্যালি করতে ইসলামি ছাত্র শিবিরের নেতাকর্মীরা সমবেত হচ্ছিল। এসময় ব্রাহ্মণবাড়িয়া ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের আটক করে পুলিশে সোপর্দ করে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) সোহরাব আল হোসাইন জানান, ছাত্রলীগের নেতাকর্মীদের সহায়তায় তাদের আটক করা হয়েছে। থানায় তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

Facebook Comments Box

Posted ৪:৪৬ পিএম | বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১

The Daily Sarod |