শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ায় শতাধিক পরিবার পেল বাতিঘরের ঈদ উপহার

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ৩০ এপ্রিল ২০২২   সর্বশেষ আপডেট : 10:01 pm

ব্রাহ্মণবাড়িয়ায় শতাধিক পরিবার পেল বাতিঘরের ঈদ উপহার

ব্রাহ্মণবাড়িয়ায় সেচ্চাসেবীদের সংগঠন বাতিঘরের উদ্যোগে শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার দেওয়া হয়েছে। শনিবার বিকেলে স্থানীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা।

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন শাহীন, সাবেক সাধারণ সম্পাদক প্রবীণ সাংবাদিক আ ফ ম কাউসার এমরান, প্রেসক্লাবের সহ-সভাপতি ইব্রাহিম খান সাদত, নারী নেত্রী তাসলিমা সুলতানা খানম নিশাত, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ফাইজুর রহমান ফয়েজ, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরানুল ইসলাম, পেইন ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ চিকিৎসক সৈয়দ আরিফুল ইসলাম, বিশিষ্ট ঠিকাদার সুজন আহমেদ ও বাতিঘরের পরিচালক আরিফিন হোসেন হোসেন হৃদয়।

এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার হাবিবুর রহমান পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাতিঘরের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রকৌশলী আজহার উদ্দিন।

পরে শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী চাল, ডাল, আলু, পেঁয়াজ, লবণ, সেমাই, চিনি, নুডুলস, দুধ, আটা ও সাবান বিতরণ করেন অতিথিরা।

Facebook Comments Box

Posted ১০:০১ পিএম | শনিবার, ৩০ এপ্রিল ২০২২

The Daily Sarod |