শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ায় লকডাউনে সড়কে সাধারণ মানুষের উপস্থিতি কম

জৈষ্ঠ্য প্রতিবেদক   প্রিন্ট
বৃহস্পতিবার, ০১ জুলাই ২০২১   সর্বশেষ আপডেট : 8:55 pm

ব্রাহ্মণবাড়িয়ায় লকডাউনে সড়কে সাধারণ মানুষের উপস্থিতি কম

করোনার সংক্রমণ রোধে ব্রাহ্মণবাড়িয়ায় লকডাউন চলছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সকাল থেকেই বন্ধ রয়েছে গণপরিবহন, শপিং কমপ্লেক্স, মার্কেটসহ বিভিন্ন দোকান পাট। তবে জরুরী সেবায় নিয়োজিত প্রতিষ্ঠান সমূহ খোলা রয়েছে। সড়কে পন্যবাহী ট্রাকসহ ছোট আকারের যান বাহন চলাচল করছে। লকডাউনের কারণে শহরে সাধারণ মানুষের উপস্থিতি অনেকটা কম। জেলা শহর সহ উপজেলা গুলোতে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার টহল দিচ্ছে। পাশাপাশি কাজ করছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত। প্রধান সড়কগুলোতে দোকানপাট বন্ধ থাকলেও অলিগলিতে দোকানপাট খোলা রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন হায়াত উদ-দৌলা খানের নেতৃত্বে পুলিশ সুপার আনিসুর রহমান, সেনাবাহিনী, বিজিবি, র‍্যাবের একটি দল বিভিন্ন স্থানে পরিস্থিতি পরিদর্শন করছেন।

এসময় জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান বলেন, ‘লকডাউন কঠোর ভাবে পালন করা হচ্ছে। মাঠে সেনাবাহিনীর টিম ছাড়াও ৩প্লাটুন বিজিবি, র‍্যাব, ৫শতাধিক পুলিশ এবং ৩০/৩৫টি ভ্রাম্যমাণ আদালত নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কাজ করছেন’।

ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ১৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। জেলায় এখন পর্যন্ত ৪ হাজার ২১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। ঢাকা থেকে আসা পিসিআর রিপোর্টে তাদের করোনা পজেটিভ আসে। এছাড়া গত ২৪ ঘন্টায় নুতন করে সুস্থ হয়ছে ২৬। এখন পর্যন্ত জেলায় সুস্থ হয়েছে ৩ হাজার ৭৭১ জন রোগী। জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৬২ জন।

Facebook Comments Box

Posted ৮:৫৫ পিএম | বৃহস্পতিবার, ০১ জুলাই ২০২১

The Daily Sarod |