স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ১৩ জানুয়ারি ২০২২
সর্বশেষ আপডেট : 10:26 pm
ব্রাহ্মণবাড়িয়া মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে ভেকুর সাথে ধাক্কা লেগে বিদ্যুৎস্পৃষ্টে মো. শাহিন পান্ডব (২৭) নামে এক যুবক নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার রাধিকা-শিবপুর আঞ্চলিক সড়কের জাঙ্গাল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাহিন সুলতানপুর ইউনিয়নের হাবলাউচ্চ এলাকার মো. আরাজ উদ্দিনের ছেলে।
পুলিশ ও প্রতক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সকালে হাবলাউচ্চ থেকে মোটরসাইকেল যোগে রাধিকা বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে আসছিল শাহিন। পথিমধ্যে জাঙ্গাল এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে সড়ক নির্মাণ কাজে ব্যবহৃত ভেকুর সাথে ধাক্কা লেগে সড়কের পাশে ছিটকে পড়ে যায়। এসময় ভেকুটিতে জড়িয়ে থাকা বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন শাহীন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসা পথে মারা যায় সে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, নিহতের খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ মর্গে রাখা আছে।
Posted ১০:২৬ পিএম | বৃহস্পতিবার, ১৩ জানুয়ারি ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya