শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক ব্যবসায়ীদের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে এলাকাবাসির ঝাড়ু মিছিল

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ২২ মে ২০২২   সর্বশেষ আপডেট : 7:58 pm

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক ব্যবসায়ীদের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে এলাকাবাসির ঝাড়ু মিছিল

ব্রাহ্মণবাড়িয়ায় এক গ্রামে মাদক কারবারিদের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে ঝাড়ু মিছিল ও মানববন্ধন করেছে গ্রামবাসি। রোববার বেলা ১১টার সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের অষ্টগ্রাম দক্ষিণ পাড়া গ্রামবাসীর উদ্যোগে এই কর্মসূচি পালন করে৷ অষ্টগ্রাম দক্ষিণ পাড়ার হক বাড়ি থেকে মিছিলটি শুরু হয়ে শেষ হয় শেষ হয় অষ্টগ্রাম বড় মসজিদের সামনে।

এ সময় বক্তারা বলেন, এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা হক বাড়ির খালি জায়গাকে মাদকের অভয়াশ্রম বানিয়ে ফেলেছে। এই এলাকায় ৫টি মাদকের স্পট রয়েছে৷ এসব স্পটে প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে মাদক সেবীরা আসে সেবন করতে। তাদের ইভটিজিংয়ের শিকার হচ্ছে এলাকার মেয়েরা৷ বাড়িঘর থেকে বের হতে ভয় পায় পরিবারের সদস্যরা৷ মাদক পরিবহন করতে না চাওয়ায় স্থানীয় এক সিএনজি চালককে মাদক সেবীরা মারধর করেছে৷ এসব বিষয়ে আমরা থানায় অবগত করেছি।

এলাকাবাসীর অভিযোগ, সম্প্রতি মাদক সেবনে বাধা দিতে গেলে সংঘবদ্ধভাবে আঘাত করে বাড়ির গৃহকর্তা মোজাম্মেল হককে। পরে এক মাদক ব্যবসায়ীকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশ গ্রেফতার করলেও তার সহযোগীরা পলাতক আছে। অষ্টগ্রামে মাদক কারবারি ও সেবন বন্ধের পাশাপাশি সন্ত্রাসী কর্মকাণ্ড রুখতে প্রশাসনকে আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

এসময় বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবুল বাশার, নাজির হোসেন চিশতি, ফয়জুর রহমান ফয়েজ, তুহিন সরকার প্রমুখ।

Facebook Comments Box

Posted ৭:৫৮ পিএম | রবিবার, ২২ মে ২০২২

The Daily Sarod |