স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১
সর্বশেষ আপডেট : 1:59 pm
ব্রাহ্মণবাড়িয়ায় মাকে মারধোর করায় আবু কাউসার (৫৫) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে হত্যা করেছে ছেলে। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা শহরের কান্দিপাড়ায় এই ঘটনা ঘটে। নিহত আবু কাউসার ওই এলাকার মৃত জুরু মিয়ার ছেলে। এই ঘটনায় নিহতের ছেলে পৃথ্বীরাজ চৌহান ও স্ত্রী আনোয়ারা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে পুলিশ।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,’আবু কাউসার নামের এক ব্যক্তি মাছের ব্যবসা করেন। তিনি মাদকাসক্ত হয়ে বাড়িতে এসে প্রায় সময় স্ত্রী আনোয়ারা বেগমকে মারধোর করেন। এরই ধারাবাহিকতায় বুধবার সন্ধ্যায় স্ত্রীকে মারধোর করলে তার ছেলে পৃথ্বীরাজ চৌহান প্রতিবাদ করে। এনিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরই একপর্যায়ে বাবা আবু কাউসারকে ছুরিকাঘাত করে আহত করে ছেলে। তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন’।
তিনি আরও বলেন, ‘এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ছেলে পৃথ্বীরাজ চৌহান ও স্ত্রী আনোয়ারা বেগমকে থানায় নিয়ে আসে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা আছে’।
Posted ১:৫৯ পিএম | বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya