শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ায় মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল শিশুর

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১   সর্বশেষ আপডেট : 9:11 pm

ব্রাহ্মণবাড়িয়ায় মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল শিশুর

ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা-আগরতলা সড়কে মাইক্রোবাসের ধাক্কায় ইউসুফ (৫) নামের এক শিশু নিহত হয়েছে।

মঙ্গলবার (১৩ জুলাই) বিকেল সাড়ে ৫ টার দিকে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের আলাকপুর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইউসুফ উপজেলার ওই এলাকার লাল মিয়া বাড়ির সেন্টু মিয়ার ছেলে।

হাসপাতাল ও পরিবার সূত্রে জানা যায়, বিকেলে ইউসুফ বাসা থেকে বের হয়ে রাস্তার পাশে খেলাধুলা করছিল। ওই সময় হঠাৎ আখাউড়া থেকে আসা একটি মাইক্রোবাস ইউসুফকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে পরিবারের লোকেরা ইউসুফকে আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জরুরি বিভাগের চিকিৎসক ফাইজুর রহমান ফয়েজ জানান, শিশুটি হাসপাতালে নিয়ে আসার বেশ আগে মৃত্যু হয়েছে৷ শিশুটির মাথায় আঘাত ছিল। মাথায় আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণের কারনে হয়তো তার মৃত্যু হয়েছে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাইক্রোবাসের ধাক্কায় একটি শিশু মারা গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মাইক্রোবাসটি শনাক্তের জন্য পুলিশ কাজ করছেন। তবে এখনও নিহতের পরিবারের পক্ষ থেকে কোন ধরনের অভিযোগ পাইনি।

Facebook Comments Box

Posted ৯:১১ পিএম | মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১

The Daily Sarod |