শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ায় মহিলা আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

জৈষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
রবিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২২   সর্বশেষ আপডেট : 7:42 pm

ব্রাহ্মণবাড়িয়ায় মহিলা আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। এ উপলক্ষে রোববার বিকেলে শহরের সুর সম্রাট আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে জেলা মহিলা আওয়ামীলীলীগের উদ্যোগে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য উন্মে ফাতেমা নাজমা বেগম (শিউলী আজাদ)। জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাতের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার, জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি রেহানা আক্তার রানী, জেলা মহিলা আওয়ামীলীগের কোষাধক্ষ্য আনার কলি ও জেলা যুব মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবিয়া আক্তার রাখি প্রমুখ।

এতে বক্তৃতায় উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলী আজাদ) বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় নারী নেতৃত্বকে প্রধান্য দিয়ে আসছেন। আমাদের সংসদীয় স্পিকার ও শিক্ষা মন্ত্রীসহ অনেক নারী সাংসদ রয়েছেন। নারীরা এখন আর পিছিয়ে নেই। সকল ক্ষেত্রে নারীরা তাদের যোগ্যতার প্রমাণ দিয়েছেন। বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ নারী নেতৃত্ব বিকাশে কাজ করে যাচ্ছে।

Facebook Comments Box

Posted ৭:৪২ পিএম | রবিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২২

The Daily Sarod |