স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ২০ মে ২০২১
সর্বশেষ আপডেট : 9:12 pm
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে প্রাইভেটকারের ধাক্কায় ৩ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ মে) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আমতলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
নিহত তিনজন হলেন পটুয়াখালীর বাসিন্দা মো. সাগর (৩৫), তাঁর স্ত্রী শিরিন আক্তার (২৮) ও প্রাইভেট কারের চালক মোহাম্মদ বিল্লাল সরকার (৩৫)। নিহত চালকের বাড়ি কুমিল্লার দেবীদ্বার উপজেলার কোম্পানীগঞ্জের বড়আলমপাড়া এলাকায়।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল জানান, ঢাকা-সিলেট মহাসড়কের পাশে একটি পণ্যবোঝাই ট্রাক দাঁড়ানো ছিল। একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির সাথে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ২জন আরোহী নিহত হন। এসময় আহত হন আরও চারজন আরোহী। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরেকজন মারা যান।
Posted ৯:১২ পিএম | বৃহস্পতিবার, ২০ মে ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya