স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শনিবার, ২৬ মার্চ ২০২২
সর্বশেষ আপডেট : 7:51 pm
ব্রাহ্মণবাড়িয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। ২৬ মার্চের সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্যে দিয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।
জেলা শহরের ফারুকী পার্কস্থ স্মৃতিসৌধে প্রথমে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মো. শাহগীর আলমের নেতৃত্বে জেলা প্রশাসন। এরপর পুলিশ সুপার আনিসুর রহমানের নেতৃত্বে জেলা পুলিশ,জেলা আওয়ামীলীগ ও বিএনপিসহ,প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পন করেন।
সকালে নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে মনোজ্ঞ কুচকাওয়াজ, নাটক ও ডিসপ্লে পরিবেশন করা হয়। জেলা প্রশাসন থেকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।
তাছাড়া জেলা প্রশাসন, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে দিনব্যাপি নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
Posted ৭:৫১ পিএম | শনিবার, ২৬ মার্চ ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya