শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতে তরুণের শাস্তি মাস্ক কিনে দাঁড়িয়ে বিতরণ

জৈষ্ঠ্য প্রতিবেদক   প্রিন্ট
রবিবার, ০৪ জুলাই ২০২১   সর্বশেষ আপডেট : 1:12 pm

ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতে তরুণের শাস্তি মাস্ক কিনে দাঁড়িয়ে বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া শহরের সড়কে মুখে মাস্ক ছাড়া চলাচল করায় জালাল মিয়া (১৮) নামের এক তরুণকে শাস্তি হিসেবে একবক্স মাস্ক বিতরণ করার নির্দেশ দিয়েছে ভ্রামমান আদালত। পরে সেই তরুণ দুপুর ১টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত এক বাক্স মাস্ক সড়কে দাঁড়িয়ে বিতরণ করেণ। শনিবার দুপুরে জেলা শহরের হাসপাতাল রোড এলাকায় এই ঘটনা ঘটে। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার প্রশান্ত কুমার বৈদ্য। ওই যুবকের বাড়ী সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চান্দপুরে। সে শহরের কাজীপাড়া ভাড়া বাসায় থাকেন এবং কুমারশীল মোড় রাধুনী হোটেল এন্ড রেস্টুরেন্টে কাজ করেন।

জালাল মিয়া বলেন, ‘নিজ বাসা থেকে রাস্তা দিয়ে কুমারশীল মোড়ে কাজে যাবার সময় মুখে মাস্ক ছিল না। পথিমধ্যে ভ্রাম্যমাণ আদালত আমাকে আটক করেন। মুখে মাস্ক না থাকার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত একবক্স মাস্ক বিতরণ করতে বলেন। তাই পাশের ফার্মেসী থেকে কিনে মাস্ক বিতরণ করেছি’।

এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত বৈদ্য বলেন, ছেলেটি মাস্ক ছাড়া রাস্তায় চলাচল করছিল। এসময় তাকে আর্থিক জরিমানা না করে একবক্স মাস্ক কিনে বিতরণ করতে বলা হয় এবং মাস্ক ছাড়া রাস্তায় চলাচল না করতে সর্তক করা হয়েছে। যারা মাস্ক ছাড়া রাস্তায় বের হবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

Posted ১:১২ পিএম | রবিবার, ০৪ জুলাই ২০২১

The Daily Sarod |