শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ায় ভীমরুলের কামড়ে প্রাণ গেল শিশুর

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ০৫ অগাস্ট ২০২১   সর্বশেষ আপডেট : 7:12 pm

ব্রাহ্মণবাড়িয়ায় ভীমরুলের কামড়ে প্রাণ গেল শিশুর

ব্রাহ্মণবাড়িয়া ভীমরুলের কামড়ে জান্নাত (৫) নামের এক শিশু মারা গেছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। জান্নাত সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা গ্রামের কাঠবাড়িয়া এলাকার হানিফ মিয়ার মেয়ে। একই ঘটনায় জান্নাতের বড় ভাই মাইনুল (৭) ও চাচাতো বোন জসিম মিয়ার মেয়ে তাবাসসুম (৫) এর অবস্থা আশংকাজনক।

জান্নাতের চাচা ফিরোজ মিয়া জনান, ‘বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে জান্নাত, তার ভাই মাইনুল ও চাচাতো বোন তাবাসসুম বাড়ির আঙ্গিনায় খেলা করছিল। একপর্যায়ে বাড়ির উত্তরপাশে ঝোপঝাড়ে তারা খেলতে চলে যায়। সেখানে তাদের তিনজনকে ভীমরুল শরীরের বিভিন্ন স্থানে কামড় দেয়। এতে অসহ্য যন্ত্রণায় তারা চিৎকার শুরু করলে স্থানীয়রা উদ্ধার করে ২৫০শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে তাদেরকে চিকিৎসার জন্য নিয়ে আসে। শারীরিক অবস্থা খারাপ হওয়ার তাদের চিকিৎসার জন্য তিনজনকেই জরুরী বিভাগের চিকিৎসক শিশু বিভাগে ভর্তি প্রদান করেন। রাতে চিকিৎসাধীন অবস্থা জান্নাত মৃত্যুবরণ করেন। বাকী দুইজনের অবস্থাও আশংকাজনক’।

২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক খান রিয়াজ মাহমুদ জিকু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘ভীমরুলের কামড়ে আহত হয়ে তিন শিশু বিকেলে হাসপাতালে ভর্তি হয়। এরমধ্যে এক শিশু মারা গেছে। বাকী দুই শিশুর অবস্থা আশংকাজনক। তাদেরকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে’।

Facebook Comments Box

Posted ৭:১২ পিএম | বৃহস্পতিবার, ০৫ অগাস্ট ২০২১

The Daily Sarod |