শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় স্কাফ সিরাপসহ ৩ চোরাকারবারি আটক

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ২২ অগাস্ট ২০২১   সর্বশেষ আপডেট : 6:56 pm

ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় স্কাফ সিরাপসহ ৩ চোরাকারবারি আটক

ব্রাহ্মণবাড়িয়া ১৫৫ বোতল ভারতীয় স্কাফ সিরাপ সহ ৩মাদক চোরাকারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‍্যাব) সদস্যরা। রোববার বেলা ১২টার জেলা শহরের ফরিদুল হুদা রোডের কুমারশীল মোড় থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, নরসিংদী জেলার মাধবদী উপজেলার নোরালাপুর বলবদ্দি গ্রামের দুদু মিয়ার ছেলে মো. কালু মিয়া (৩২), ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আযমপুর এলাকার করিম মিয়ার ছেলে মো. উসমান (২৬), ও একই এলাকার মো. জুয়েলের ছেলে মো. জয় (২১)।

রোববার বেলা ৩টার দিকে র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তি এই তথ্য জানানো হয়।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. আক্কাস আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার শহরের ডা. ফরিদুল হুদা রোডের কুমারশীল মোড়স্থ আল-শিফা ফার্মেসীর সামনে পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। এসময় তিন যুবকের হাতে থাকা ৩টি ব্যাগে তল্লাশি করে ১৫৫ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদক স্কাফ সিরাপ জব্দ করা হয়।

তিনি আরও জানান, এই ঘটনায় আটক আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মনবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরাচালানের মাধ্যমে মাদকদ্রব্য স্কাফ দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে আসছেন। আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৬:৫২ পিএম | রবিবার, ২২ অগাস্ট ২০২১

The Daily Sarod |