শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা’ দিবস উদযাপিত

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১   সর্বশেষ আপডেট : 9:13 pm

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা’ দিবস উদযাপিত

“ডিজিটাল সাদাছড়ি, নিরাপদে পথ চলি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার সকালে শহরের আছমাতুন্নেছা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে ও জেলা প্রশাসন এবং সমাজসেবা কার্যালয়ের সহযোগিতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় স্মার্ট সাদাছড়ি বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমিন।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমিন বলেন, ‘দৃষ্টি প্রতিবন্ধীরা অত্যন্ত মেধাবী ও বিচক্ষণ। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টর দৃষ্টি প্রতিবন্ধীরা যোগ্যতার সাথে দায়িত্ব পালন করছেন। তারা তাদের এই শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে সমাজের মূলধারায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাই সকলের আন্তরিকতা ও সহযোগিতা থাকলে তারা আরো বহুদূর এগিয়ে নিয়ে যেতে পারে’।

অনুষ্ঠানে জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি।

স্বাগত বক্তব্য রাখেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র ব্রাহ্মণবাড়িয়ার কনসালটেন্ট রাশেদুল কবির।

অনুষ্ঠানে এনজিও সংস্থা স্বনির্ভর এর নির্বাহী পরিচালক এসএ শাহীনের পরিচালনায় আছমাতুন্নেছা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীনা আক্তারসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পরে দৃষ্টি প্রতিবন্ধিদের মাঝে ডিজিটাল স্মার্ট সাদাছড়ি ও আর্থিক অনুদান প্রদান করা হয়।

Facebook Comments Box

Posted ৯:১৩ পিএম | শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১

The Daily Sarod |