স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শনিবার, ৩০ এপ্রিল ২০২২
সর্বশেষ আপডেট : 11:18 pm
ঈদুল ফিতরকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি (প্রতিবন্ধী) মানুষের মাঝে সেলাই মেশিন ও ঈদ সামগ্রী উপহার প্রদান করা হয়েছে। শনিবার (৩০ এপ্রিল) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ প্রাঙ্গণে আন্তর্জাতিক সংগঠন ‘প্রজেক্ট কিন ইন্টারন্যাশনাল’ এর উদ্যোগে ড্রীম ফর ডিসএবিলিটি ফাউন্ডেশনের সমন্বয়ে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক, ইউনিভার্সিটি অফ ব্রাহ্মণবাড়িয়া এর সম্মানিত ট্রেজারার প্রফেসর ফাহিমা খাতুন।
ব্রাহ্মণবাড়িয়া আইডিয়াল রেসিডেন্সিয়াল হাইস্কুল ও কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপানের সভাপত্বিতে এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা মোহাম্মদ শাহীন, , ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট লোকমান হোসেন, বিশিষ্ট সমাজকর্মী এবং নারী নেত্রী অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আল-আমিন শাহীন, ইসলামপুর কাজী মো. শফিকুল ইসলাম ডিগ্রী মহা-বিদ্যালয়ের অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম, কাজী মো. রফিকুল ইসলাম উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ইমরান হোসেন, এটিএন নিউজ এর চিত্র সাংবাদিক সুমন রায়, প্রজেক্ট কিন বাংলাদেশ এর ডিরেক্টর কাজী নিয়াজ ও তানভীর প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ড্রীম ফর ডিসএবিলিটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. হেদায়তুল আজিজ মুন্না।
Posted ১১:১৮ পিএম | শনিবার, ৩০ এপ্রিল ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya