শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ায় বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা পেল নগদ অর্থ ও খাদ্য সহায়তা (ভিডিও)

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ১০ মে ২০২১   সর্বশেষ আপডেট : 10:09 pm

ব্রাহ্মণবাড়িয়ায় চলমান করোনা পরিস্থিতিতে বিপাকে পড়া বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধীদের) মাঝে খাদ্য সহায়তা, নগদ অর্থসহ কর্মসংস্থানের জন্য নানা সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে স্থানীয় সার্কিট হাউজে জেলা প্রশাসনের উদ্যোগে এবং ড্রিম ফর ডিসএ্যাবিলিট ব্রাহ্মণবাড়িয়ার সমন্বয়ে তাদেরকে এ সহযোগিতা পৌছে দেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান।

এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি, জেলা নাগরিক ফোরামের সভাপতি ও প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি পীযূষ কান্তি আচার্য, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান এডভোকেট লোকমান হোসেন, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত, সাবেক সিনিয়র সহ-সভাপতি আল আমিন শাহীন, প্রেসক্লাবের কার্যকরী সদস্য মনির হোসেন, ফরহাদুল ইসলাম পারভেজ, ড্রিম ফর ডিসএ্যাবিলিট ব্রাহ্মণবাড়িয়ার প্রতিষ্ঠাতা হেদায়েতুল আজিজ মুন্নাসহ স্থানীয় সূধীজন।

পরে অতিথিবৃন্দ ৫০ জন প্রতিবন্ধীর মাঝে নগদ ১ হাজার টাকা এবং ৫০ জন প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সহায়তাসহ দুই জনকে দুটি সেলাই মেশিন ও ১ জনকে একটি ভ্যানগাড়ি প্রদান করা হয়।

Facebook Comments Box

Posted ৯:৫৫ পিএম | সোমবার, ১০ মে ২০২১

The Daily Sarod |