শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ায় বিলের পানিতে মাছ ধরতে নেমে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ২১ জুন ২০২২   সর্বশেষ আপডেট : 9:27 pm

ব্রাহ্মণবাড়িয়ায় বিলের পানিতে মাছ ধরতে নেমে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় বিলের পানিতে মাছ ধরতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. হাবিব মিয়া মোল্লা (৫০) নামের এক কৃষক নিহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার গাঙ্গিহাতা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাবিব মোল্লা নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের রসুলপুর গ্রামের ধন মিয়া মোল্লার ছেলে।

নিহতের ভাই নাসির মিয়া মোল্লা ও স্থানীয়রা জানান, সন্ধ্যায় হাবিব মোল্লা একটি নৌকায় করে রসুলপুর গ্রামের তিতাস নদীর পাশ্ববর্তী সদর উপজেলার গাঙ্গিহাতা বিলে মাছ ধরতে যায়। মাছ শিকারের সময় উপরে ঝুলে থাকা ডিপকলের তারের সংস্পর্শে এলে তিনি বিদ্যুতায়িত হয়ে পানিতে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরানুল ইসলাম বলেন, অভিযোগ পেলে তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

 

Facebook Comments Box

Posted ৯:২৭ পিএম | মঙ্গলবার, ২১ জুন ২০২২

The Daily Sarod |