শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ায় বিলের পানিতে ভেসে উঠলো বৃদ্ধের মরদেহ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ২৬ মে ২০২২   সর্বশেষ আপডেট : 11:18 pm

ব্রাহ্মণবাড়িয়ায় বিলের পানিতে ভেসে উঠলো বৃদ্ধের মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ায় বিলের পানিতে ভেসে উঠেছে অজ্ঞাত (৬৫) এক বৃদ্ধের মরদেহ। বৃহস্পতিবার (২৬ মে) সকালে উপজেলার মাছিহাতা ইউনিয়নের চাপুইর থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহটি উদ্ধারের পর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে চাপুইর শিয়াইল্লা বিলে জেলেরা মাছ ধরতে গিয়ে এক অজ্ঞাত বৃদ্ধকে পানিতে ভাসতে দেখতে পেয়ে স্থানীয়দের জানান। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করেন। প্রাথমিকভাবে তার নাম পরিচয় জানা যায়নি।স্থানীয়রা অনেকেই বলছিলেন নিহত বৃদ্ধ ওই এলাকার নয়। অন্য কোন এলাকার হয়ে থাকতে পারে।

এব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ এমরানুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করি। তবে লাশের কোন পরিচয় আমরা জানতে পারি নাই। লাশ উদ্ধার পর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

Posted ১১:১৮ পিএম | বৃহস্পতিবার, ২৬ মে ২০২২

The Daily Sarod |