শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ওয়ার্কসপ মিস্ত্রীর

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ২০ জুন ২০২১   সর্বশেষ আপডেট : 9:19 pm

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ওয়ার্কসপ মিস্ত্রীর

ব্রাহ্মণবাড়িয়া কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল আহাদ (২২) নামের এক ওয়ার্কসপ মিস্ত্রী নিহত হয়েছেন। রোববার বেলা ২টার দিকে জেলা শহরের ভাদুঘরে একটি ওয়ার্কসপে এই ঘটনা ঘটে। আব্দুল আহাদ পৌর এলাকার চান্ডারখিলের দ্বীন ইসলামের ছেলে।

আব্দুল আহাদের পরিবারের সদস্যরা জানায়, আহাদ ভাদুঘরে হুজুর বাড়ি এলাকায় একটি ওয়ার্কসপে ওয়েল্ডিং মিস্ত্রী হিসেবে কাজ করতেন। গত প্রায় ১৪দিন আগে সদর উপজেলার ঘাটুরায় সেনু মিয়ার মেয়ে নিমা আক্তারকে বিয়ে করেন। বিয়ের পর কয়েকদিন আগে কাজে যোগ দেন আব্দুল আহাদ। রোববার দুপুরে ওয়ার্কসপের ওয়েল্ডিং মেশিন দিয়ে কাজ করতে গেলে মেশিনটি বিদ্যুতায়িত হয়। এতে আব্দুল আহাদ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়ে। তাকে উদ্ধার করে ২৫০শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

২৫০শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক সৈয়দ আরিফুল ইসলাম জানান, ওয়ার্কসপ মিস্ত্রীটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছেন। হাসপাতালে আনার পর আমরা মৃত্যু নিশ্চিত করেছি মাত্র।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা আছে’।

Facebook Comments Box

Posted ৯:১৯ পিএম | রবিবার, ২০ জুন ২০২১

The Daily Sarod |