স্টাফ রিপোর্টার
প্রিন্ট
সোমবার, ০৭ জুন ২০২১
সর্বশেষ আপডেট : 11:15 pm
ব্রাহ্মণবাড়িয়ায় বাস চাপায় অজ্ঞাত (৫৫) একজন অটোরিকশা চালক নিহত হয়েছে। সোমবার (৭ জুন) দুপুর আড়াইটার দিকে জেলা শহরের কুমিল্লা-সিলেট মহাসড়কে পুলিশলাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের পরিচয় এখনোও জানা যায়নি। এঘটনায় অটোরিকশার আরও দুই যাত্রী আহত হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
উদ্ধারকারী ও হাসপাতাল সূত্রে জানা যায়, জেলা শহরের কাউতলী অভিমুখী দিগন্ত পরিবহনের একটি বাস পিছন দিক থেকে একটি ব্যাটারি চালিত অটোরকশাকে ধাক্কা দেয়। তখন দুইজন যাত্রী অটোরিকশা থেকে পড়ে যায়। এসময় ওই অটোরিকশার চালককে চাপা দিয়ে বাসটি দ্রুত চলে যায়।
পরে স্থানীয় কয়েকজন যুবক অজ্ঞাত অটোরিকশা চালককে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক নাজমুল হক তাকে মৃত ঘোষণা করেন।
জরুরি বিভাগের চিকিৎসক নাজমুল হক বলেন, অজ্ঞাত অটোরিকশা চালককে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে আসার পর সার্জারী বিভাগে তার মৃত্যু হয়।
তিনি জানান, ওই অজ্ঞাত ব্যক্তির মাথায় আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মৃত্যু হয়েছে। যেহেতু লোকটি অজ্ঞাত তা নিহতের লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ এমরানুল ইসলাম জানান, হাসপাতাল সূত্রে জেনেছি বাস চাপায় একজন অজ্ঞাত অটোরিকশা চালককে নিহত হয়েছে৷ ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে নিহতের পরিচয় এখনোও শনাক্ত করা যায়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Posted ১১:১৫ পিএম | সোমবার, ০৭ জুন ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya