স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ২৬ মে ২০২২
সর্বশেষ আপডেট : 12:42 am
ব্রাহ্মণবাড়িয়ায় বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ে স্টেকহোল্ডার সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সরকারের অংশীদারিত্বে এবং ইউরোপীয়ান ইউনিয়নের অর্থায়নে ব্রিটিশ কাউন্সিলের বাস্তবায়িত প্লাটফর্মস ফর ডায়ালগ (পিফরডি) প্রকল্পের অধীনে ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম (ডিপিএফ)-ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে সভার আয়োজন করা হয়। বুধবার (২৫ মে) ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শাহগীর আলম। জেলা প্রশাসক মো. শাহগীর আলম বাল্য বিবাহ প্রতিরোধে সকলকে একযোগে কাজ করার আহবান জানান।
ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম (ডিপিএফ) ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি মোহাম্মদ আরজু মিয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( অর্থ ও প্রশাসন) মোল্লা মোহাম্মদ শাহীন ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমীন।
এসময় আলোচনায় অংশগ্রহণ করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মো. তানবীর ভুইয়া, সদর মডেল থানার (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম ,পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক মোস্তফা কামাল, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আ ফ ম কাউসার এমরান, মাছিহাতা ইউপি চেয়ারম্যান আল আমিনুল হক, প্রধান শিক্ষক বদিউজ্জামান, কাজী ইয়াহহিয়া মাসুদ, ইমাম মোস্তাক আহমেদ,ডিপিফের সাধারন সম্পাদক মো. শরীফউদ্দিন, সদস্য এসএম শাাহীন প্রমুখ।
সভায় পিফরডির এরিয়া কো-অর্ডিনেটর মো. আলমগীর মিয়া ও জেলা ফ্যাসিলেটর খোদেজা বেগম উপস্থিত ছিলেন।
Posted ১২:৪২ এএম | বৃহস্পতিবার, ২৬ মে ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya