শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ায় বাথরুমে ঝুলন্ত গৃহকর্মীর নিথর দেহ, পরিবারের দাবি হত্যা

জৈষ্ঠ্য প্রতিবেদক   প্রিন্ট
মঙ্গলবার, ২২ জুন ২০২১   সর্বশেষ আপডেট : 8:43 pm

ব্রাহ্মণবাড়িয়ায় বাথরুমে ঝুলন্ত গৃহকর্মীর নিথর দেহ, পরিবারের দাবি হত্যা

ব্রাহ্মণবাড়িয়ায় একটি বাসার বাথরুমের ঝর্ণায় ঝুলন্ত অবস্থায় রাহিমা (১২) নামের এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ জুন) দিবাগত রাত পৌনে ১২টায় জেলা শহরের পশ্চিম পাইকপাড়া বোর্ডিং মাঠ এলাকার একটি ৩য় তলা বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রাহিমা সিলেট জেলার মৃত গোলাপ রব্বানীর মেয়ে। সে সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের ভাটপাড়ায় মায়ের সাথে নানার বাড়িতে বসবাস করতো ও শহরের পাইকপাড়ার রওশন আলীর বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করতেন।

রাহিমার পরিবারের সদস্যরা জানায়, আমাদের পরিবারে অভাব-অনটনের কারণে রাহিমাকে শহরের পাইকপাড়ার রওশন আলীর বাসায় কাজে পাঠিয়ে দেন। বছরে দুই বার করে রাহিমাকে বাড়িতে আসলেও গত ৬মাসে তাকে বাড়িতে আসতে দেয়নি রওশন আলীর স্ত্রী। প্রায়ই রাহিমাকে তিনি তুচ্ছ বিষয় নিয়ে মারধোর করতেন। কয়েকদিন আগে রাহিমাকে মারধোর করায় সে রাগ করে নানুর বাড়িতে মায়ের কাছে চলে আসে। পরে রওশন আলী গিয়ে আবার রাহিমাকে নিয়ে আসেন। পরবর্তীতে সোমবার রাতে তাদের নিকট খবর আসে রাহিমা নাকি বাথরুমে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

রাহিমার মায়ের অভিযোগ, ওই বাসা মালিক রওশন আলীর স্ত্রী রাহিমাকে প্রায়ই মারধোর করতেন৷ এসব করে বলে রাহিমাকে আমরা বাড়িতে নিয়ে আসবো বলে বাসার মালিক রওশন আলীকে জানিয়ে ছিলাম। একারনেই রাহিমাকে খুন করে লাশ ফাঁসিতে ঝুলে রেখেছে বলে তারা দাবি করেন।

এলাকাবাসীর দাবি, রাহিমার সাথে যাই হোক না কেন তার সঠিক তদন্ত হওয়া দরকার। তা না হলে এ রকম অনেক রাহিমাকে প্রভাবশালীদের শারীরিক ও মানসিক নির্যাতনের স্বীকার হয়ে অকালে প্রাণ দিতে হবে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আমরা প্রাথমিকভাবে একে আত্মহত্যা বলে ধারণা করছি। তবে ময়নাতদন্তের রিপোর্টের পর বুঝা যাবে হত্যা নাকি আত্মহত্যা।

Facebook Comments Box

Posted ৮:৪৩ পিএম | মঙ্গলবার, ২২ জুন ২০২১

The Daily Sarod |