স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১
সর্বশেষ আপডেট : 10:05 pm
ব্রাহ্মণবাড়িয়া গাঁজা সেবন নিয়ে বাকবিতন্ডায় জেরে শেখ আকাশ (২০) নামের এক তরুণকে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সুলতানপুর গ্রামের সুলতানপুর মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত শেখ আকাশ উপজেলার সুলতানপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের শেখবাড়ির উত্তরপাড়ার শেখ হুমায়ুনের ছেলে। আকাশ চিনাইর ডিগ্রী কলেজের প্রথম বর্ষের ছাত্র। এই ঘটনায় আরও ৪জন আহত হয়েছেন। আহতরা হলেন, আহত ফায়েজ (১৬), আরমান (২০), রাকিব (১৪) ও মাসুম (১৭)। তাদের বাড়ি সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নে।
হাসপাতাল ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, দুপুরে সুলতানপুর গ্রামের দক্ষিন পাড়ার একটি কিন্ডারগার্টেন স্কুলের সামনে শেখ হুমায়ুনের ছেলে শেখ আকাশ গাঁজা খায় এমন অভিযোগ এনে একই এলাকার উত্তর পাড়ার শেখ কামরুলের ছেলে রিফাতের সাথে বাকবিতন্ডা হয়। এসময় স্থানীয়রা বিষয়টি মিমাংসা করে দেন এবং তাদেরকে বাড়ি ফিরে যেতে বলে।
পরে বিকেলে সুলতানপুর বহুমূখি উচ্চ বিদ্যালয়ের মাঠে আকাশ সহ অন্যান্য বন্ধুরা প্রতিদিনের মত আজকে খেলা দেখতে যায়। খেলা শেষ আকাশ মধ্যপাড়া এলাকায় আড্ডা দেওয়ার সময় রিফাত ও তার সহযোগীরা অতর্কিতভাবে হামলা করে। ওই সময় আকাশে বুকে ও মাথায় ছুরিকাঘাত করে রিফাত পালিয়ে যাওয়ার পথে বাঁধা দিলে আকাশের অন্যান্য বন্ধুরাও লাঠি-সোটার আঘাতে আহত হয়। স্থানীয়রা আকাশকে গুরুত্ব আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এঘটনা আরও চারজন আহত হয়। তাদেরকে ২৫০শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ব্যাপারে জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল্লাহ আল-মামুন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত আকাশের মাথা ও বুকে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতালে নিয়ে আসার আগে আকাশের মৃত্যু হয়। এছাড়া যারা আহত তাদেরকে চিকিৎসক প্রদান করা হচ্ছে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম, ছুরিকাঘাতের কারনে আকাশের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় অভিযুক্ত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। তবে পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে।
Posted ৪:০৪ পিএম | বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya