শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির স্মারকলিপি প্রদান

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ০৬ জানুয়ারি ২০২২   সর্বশেষ আপডেট : 8:29 pm

ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির স্মারকলিপি প্রদান

বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে এই কর্মসূচি পালন করে ব্রাহ্মণবাড়িয়ার ভূমি সহকারী কর্মকর্তা ও ভূমি উপ-সহকারী কর্মকর্তাগণ৷

স্মারকলিপি প্রদানের আগে জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি এ বি এম ফরিদ উদ্দিন ও সাধারণ সম্পাদক মোঃ মফিজুল কবীরসহ সমিতির অন্যান্য সদস্যরা।

এসময় তারা মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক অনুমোদিত ভূমি সহকারী কর্মকর্তা ও ভূমি উপ-সহকারী কর্মকর্তাগণের উন্নীত বেতন স্কেলের স্থগিতাদেশ প্রত্যাহারপূর্বক জিও জারীর তারিখ থেকে বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবি জানান। এছাড়া ভূমি সহকারী কর্মকর্তা ও ভূমি উপ-সহকারী কর্মকর্তা নিয়োগ বিধিমালা-২০২১ অনুযায়ী নিয়োগ ও পদোন্নতি প্রদানের দাবী জানান।

পরে নেতৃবৃন্দ জেলা প্রশাসনের মাধ্যমে বাংলাদেশ ভূমি মন্ত্রণালয় সচিব বরাবর স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফ আহমেদ রাসেল। স্মারকলিপিতে আগামী ১৫ জানুয়ারির মধ্যে বেতন স্কেল বাস্তবায়নের জন্য ভূমি মন্ত্রণালয়ের স্থগিতাদেশ প্রত্যাহার করা, আগামী ৩ মাসের মধ্যে নতুন নিয়োগ, ভূমি উপ-সহকারী কর্মকর্তাদের পদোন্নতি করার দাবি তুলে ধরা হয়।

Facebook Comments Box

Posted ৮:২১ পিএম | বৃহস্পতিবার, ০৬ জানুয়ারি ২০২২

The Daily Sarod |