জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
শনিবার, ১৬ এপ্রিল ২০২২
সর্বশেষ আপডেট : 2:21 am
ব্রাহ্মণবাড়িয়ায় এসএসসি-৯৮ ও এইচএসসি-২০০০ ব্যাচের বন্ধুদের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। শুক্রবার (১৫ এপ্রিল) বিকেলে জেলা শহরের ফুলবাড়িয়া কনভেনশন সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে বসে ছিল বন্ধুদের মিলন মেলা। এতে ২০০জন বন্ধু অংশগ্রহণ করেন। দীর্ঘদিন পর বন্ধুরা একে অপরকে পেয়ে আপ্লূত হয়ে পড়েন।
আয়োজকরা জানান, জেলায় ঐক্যবদ্ধ ৯৮-০০ ব্যাচ। ভালো কিছু করার প্রত্যয়ে এটি একটি অনেক বড় ইতিবাচক দিক। দেশ এবং বিদেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা ৯৮-০০ বন্ধুরা সবাই নিজ নিজ কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত। ব্যক্তিগত ভাবে কেউ কেউ দূরে থাকলেও সবার মধ্যে আন্তরিকতা ও ভালোবাসার কমতি নেই। এরই বহি:প্রকাশ এই ইফতার মাহফিলে।
তারা জানান, ফেসবুকে “এসএসসি-৯৮ ও এইচএসসি-২০০০ ব্রাহ্মণবাড়িয়া” নামে একটি গ্রুপ খোলা হয়। এই গ্রুপের মাধ্যমে যে যার অবস্হান মত বন্ধুদের সাথে যোগাযোগ করেন। এই গ্রুপে প্রায় সাড়ে চার শত বন্ধু রয়েছে। আয়োজক বন্ধুরা আরও জানান, আমরা এতো বন্ধুদের সাড়া পাবো তা কখনো ভাবতে পারিনি। প্রথমে আমরা ভেবে ছিলাম ৫০ থেকে ৬০ জন বন্ধু অংশ নিবেন। কিন্তু এত বন্ধুদের সাড়া পেয়ে আমরা অভিভূত ও মুগ্ধ। আগামীতে বন্ধুদের নিয়ে আরো ব্যাপক পরিসরে কিছু করার ইচ্ছা আছে।
বরিশাল থেকে আগত বন্ধু নূরুল আমিন জানান, পিতার চাকুরি সূত্রে ব্রাহ্মণবাড়িয়াতে বড় হওয়া। এখানেই আমার স্কুল ও কলেজ জীবন কাটে। স্কুল জীবনের বন্ধুদের সাথে দেখা করার জন্য আজ আসা। আজ সকল বন্ধুদের এক সাথে পেয়ে মনে হচ্ছে আমি সেই স্কুল জীবনে ফিরে গেছি।
ঢাকা থেকে আগত মারুফ, মোশারফ মৃধা ও আদি সোহেল জানান, ২০০০ সালের পর থেকেই ঢাকাতে আছি। ভার্সিটি পরে কর্মসূত্রে ঢাকাতে। বিশেষ কোন অনুষ্ঠান হলে বাড়িতে আসা হয়। কিন্তু স্কুল ও কলেজ জীবনের বন্ধুদের সাথে তেমন যোগাযোগ হয় না। কেবল মাত্র ফেইজবুকে তাদের সাথে যোগাযোগ হয়। আজ সকল বন্ধুদের এক সাথে ফিরে পেয়ে মনে হচ্ছে সেই স্কুল ও কলেজ জীবনের কথা।
ইফতার মহফিল ছাড়াও বৃহস্পতিবার ৯৮-২০০০ ব্যাচের বন্ধুদের পক্ষ থেকে জেলা শহরের ৬টা এতিম খানায় ৪’শত এতিমদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
Posted ২:২১ এএম | শনিবার, ১৬ এপ্রিল ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya