শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ায় বরযাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ০৪ অক্টোবর ২০২১   সর্বশেষ আপডেট : 9:22 pm

ব্রাহ্মণবাড়িয়ায় বরযাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে

ব্রাহ্মণবাড়িয়ায় বরযাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ১৫ জন আহত হয়েছে। আহতদেরকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। সদর উপজেলার কোড্ডা এলাকায় সোমবার সকালে এই দূর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রতক্ষদর্শীরা জানায়, সকাল ১০টার দিকে দিগন্ত পরিবহনের একটি লোকাল বাস বরযাত্রী নিয়ে আখাউড়ার দিকে যাচ্ছিলেন। পথে সুলতানপুর-আখাউড়া সড়কের কোড্ডা রেলক্রসিং এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে অন্তত ১৫জন আহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। দুর্ঘটনায় আহতদের কারো অবস্থাই গুরুতর নয় বলে জানান তিনি।

Facebook Comments Box

Posted ৯:২২ পিএম | সোমবার, ০৪ অক্টোবর ২০২১

The Daily Sarod |