স্টাফ রিপোর্টার
প্রিন্ট
রবিবার, ১৫ অগাস্ট ২০২১
সর্বশেষ আপডেট : 4:31 pm
ব্রাহ্মণবাড়িয়ায় সামাজিক দূরত্ব বজায় রেখে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হচ্ছে।
এ উপলক্ষে রোববার সকালে স্বাস্থ্য বিধি মেনে শহরের বঙ্গবন্ধু স্কয়ারে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, জেলা প্রশাসক হায়াৎ উদ-দৌলা খান, পুলিশ সুপার মো. আনিসুর রহমান, পৌর মেয়র নায়ার কবিরসহ জেলা আওয়ামীলীগও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক-সামাজিক সংগঠন ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
পরে জাতীয় শোক দিবস উপলক্ষে বিয়াম ল্যাবরেটরি স্কুল মাঠে গাছের চারা রোপন করা হয়েছে।
এছাড়াও করোনা মহামারীতে জীবিকা-ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্যসহায়তা বিতরণের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলায় বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন কর্মসূচির সূচনা করা হয়েছে।
Posted ৪:৩১ পিএম | রবিবার, ১৫ অগাস্ট ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya