স্টাফ রিপোর্টার
প্রিন্ট
মঙ্গলবার, ২২ মার্চ ২০২২
সর্বশেষ আপডেট : 10:00 pm
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় “ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন”র আয়োজনে ফ্রি হার্ট ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে ইঞ্জিনিয়ার রিফাত আন নাবিল মোল্লার সহযোগিতায় শহরের ভাদুঘর দারুল সুন্নাহ কামিল মাদ্রাসায় এই ফ্রি ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি রিয়াজউদ্দিন জামি, পৌরসভার ১১নং ওয়ার্ড কাউন্সিলর মো. সাকিল মিয়া, সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সাবেক প্রকল্প পরিচালক মো. ইব্রাহিম আল মামুন মোল্লা প্রমূখ।অনুষ্ঠান সঞ্চালনা করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়া কোষাধ্যক্ষ কে,এম জাকারিয়া।
এসময় বক্তারা বলেন, সাধারণ মানুষের মাঝে চিকিৎসা সেবা পৌছে দিতে যে উদ্যোগ গ্রহন করেছে তা প্রশংসনীয়। ব্রাহ্মণবাড়িয়ায় হার্ট ফাউন্ডেশন প্রতিষ্ঠার ফলে জেলাসহ আশপাশ জেলা ও উপজেলার মানুষ হৃদরোগের আধুনিক চিকিৎসা পাবেন।
ফ্রি মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন ব্রাহ্মণবাড়িয়া ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের কনসালটেন্ট (কার্ডিওলজী) ডা. মুহাম্মদ আব্দুল মতিন সেলিম ও মেডিকেল অফিসার ডা. সালমান মাহমুদ।
ক্যাম্পে হৃদরোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, মেডিসিনসহ বিভিন্ন শারীরিক সমস্যার চিকিৎসা প্রদান করা হয়। ক্যাম্পে দুই শতাধিক জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
Posted ১০:০০ পিএম | মঙ্গলবার, ২২ মার্চ ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya