শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ায় প্রেমিকের থাপ্পড়ে অভিমান, হাসপাতালে মিলল তরুণীর মরদেহ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ১১ অক্টোবর ২০২১   সর্বশেষ আপডেট : 7:09 pm

ব্রাহ্মণবাড়িয়ায় প্রেমিকের থাপ্পড়ে অভিমান, হাসপাতালে মিলল তরুণীর মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ায় একটি বেসরকারি হাসপাতাল থেকে সোনিয়া আক্তার (২০) নামের এক সহকারী নার্সের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত ১টার দিকে জেলা শহরের কাউতুলী দি আল ফালাহ হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সোনিয়া আক্তার জেলার নাসিরনগর উপজেলার গোকর্ণের আজিজুর রহমানের মেয়ে। সে জেলা শহরের ওই হাসপাতালে থেকেই এক কলেজে পড়াশোনার পাশাপাশি হাসপাতালে সহকারী নার্সের কাজ করতেন। তবে পুলিশ বলছে, ধারণা করা হচ্ছে সে কেরির বড়ি খেয়ে আত্মহত্যা করেছে। এই ঘটনায় এক তরুণকে আটক করেছে পুলিশ।

খোঁজ নিয়ে জানা যায়, সোনিয়া আক্তার প্রায় তিন বছর আগে আল ফালাহ হাসপাতালে সহকারী নার্সের পদে যোগদান করেন। এরপাশেই রেসিডেন্সিয়াল স্কুলের স্টাফ মোহাম্মদ শীতলের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। শীতলের বাড়ি জেলার কসবা উপজেলার নেমতাবাদে। গত দুইবছর যাবত সোনিয়া ও শীতলের মাঝে প্রেমের সম্পর্ক চলছিল। সম্প্রতি শীতল জানতে পারে সোনিয়া আরও একটি ছেলের সাথে সম্পর্ক রয়েছে। এই সন্দেহ থেকে দুজনের মাঝে মনোমালিন্য চলছিল। রোববার সন্ধ্যায় তারা জেলা শহরের দাতিয়ারার ফারুকী পার্কে দেখা করেন। এসময় সোনিয়াকে আরও একটি ছেলের সাথে সম্পর্ক থাকার কথা বলার পর শীতলের সাথে কথা কাটাকাটি চলে। কথাকাটির এক পর্যায়ে সোনিয়াকে একটি থাপ্পড় দেয় শীতল। এরপর সোনিয়া তার হাসপাতালে গিয়ে চালে দেওয়ার কেড়ির ঔষধ খেয়ে আত্মহত্যা করে। এই ঘটনায় প্রেমিক শীতলকে আটক করেছে পুলিশ।

তবে সোমবার বেলা ১১টার দিকে সোনিয়ার মামা মনির হোসেন অভিযোগ করে বলেন, আমার ভাগ্নির মৃত্যুর খবর মধ্য রাতে পেয়েছি। এরআগে রাত ৯টার দিকে সে তার বোনের সাথে কথা বলেছে। আমার ভাগ্নি আত্মহত্যা করেছে নাকি শ্বাসরুদ্ধকরে করে হত্যা করেছে তা এখনো নিশ্চিত নয়। হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে, অথচ হাসপাতালের কেউ আমাদের কিছু এখনো জানায়নি এবং মর্গেও তারা কেউ আসেনি। আমরা ভাগ্নির মৃত্যুর সঠিক কারণ জানতে চাই।

এই বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম বলেন, আমরা ধারণা করছি সে কেড়ির বড়ি খেয়ে আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত সঠিক কারণ বলা যাচ্ছে না। এই ঘটনায় এক তরুণকে আটক করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৭:০৯ পিএম | সোমবার, ১১ অক্টোবর ২০২১

The Daily Sarod |