শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক কর্মশালা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ১২ জুন ২০২২   সর্বশেষ আপডেট : 11:08 pm

ব্রাহ্মণবাড়িয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে ৫০ জন প্রতিনিধির অংশগ্রহণে আয়োজিত কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. শাহগীর আলম।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়ামিন হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাইফ উল আরেফিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট লোকমান হোসেন, মহিলা ভাইস-চেয়ারম্যান শামীমা আক্তার, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবুল কালাম ভূঞা, সাধারণ সম্পাদক এম.এ.এইচ মাহবুব আলম।

সকাল ১০টায় কর্মশালায় প্রজেক্টরের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ নারীর ক্ষমতায়ন, আশ্রয়ণ প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি, ঘরে ঘরে বিদ্যুৎ, পল্লী সঞ্চয় ব্যাংক, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, বিনিয়োগ বিকাশ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও পরিবেশ সুরক্ষা বিষয়ে বিষদ ব্যাখ্যা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়ামিন হোসেন।

এরপর গ্রুপ ওয়ার্ক সেশন, গ্রুপ ওয়ার্ক উপস্থাপন এবং মুক্ত আলোচনায় সামিল হন অংশগ্রহণকারীরা। কর্মশালায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, শিক্ষক, সাংবাদিক, মসজিদের ইমাম, শিক্ষার্থী, ব্যাবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী-পেশার ৫০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. শাহগীর আলম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়ন হচ্ছে। উন্নয়ন ও উন্নতির কোনো শেষ নেই। প্রধানমন্ত্রীর উদ্ভাবনী উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে বলেই দ্রুত দেশের মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন হচ্ছে। প্রধানমন্ত্রী এসব উদ্যোগ যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে আগামী ২০৪১ সালের মধ্যে দেশকে সমৃদ্ধ দেশ হিসেবে বিনির্মানে কাজ করছেন। তিনি সমাজের সকল শ্রেনী পেশার মানুষকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ বাস্তবায়নে স্ব স্ব অবস্থানে থেকে কাজ করার আহবান জানান।

Facebook Comments Box

Posted ১১:০৮ পিএম | রবিবার, ১২ জুন ২০২২

The Daily Sarod |