শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্রসহ দুইজন নিহত

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ২৬ মার্চ ২০২২   সর্বশেষ আপডেট : 9:56 pm

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্রসহ দুইজন নিহত

ব্রাহ্মণবাড়িয়া জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুল ছাত্রসহ দুইজন নিহত হয়েছে। শনিবার দুপুরে জেলার বিজয়নগর উপজেলার চান্দুরা ও সদর উপজেলার সুহিলপুর এলাকায় পৃথক এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জেলার সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের চাকসার গ্রামের হামদু মিয়ার ছেলে রোহান মিয়া-(১৬) ও স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র ও সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের উত্তর সুহিলপুর গ্রামের বাদল মিয়ার ছেলে জাবেদ মিয়া-(২০)। জাবেদ মিয়া পড়াশুনার পাশাপাশি পেশায় অটোরিকসা চালক ছিলেন।

বিশ্বরোড খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দ্র বসু জানান, দুপুর ১২টার দিকে এক বন্ধুকে সাথে নিয়ে মোটর সাইকেল যোগে নিজ বাড়ি থেকে হবিগঞ্জ জেলার মাধবপুর যাচ্ছিলেন রোহান। মোটর সাইকেলটি ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার চান্দুরা এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটর সাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই রোহান মারা যায়।

অপর দিকে দুপুর আড়াইটার দিকে সুহিলপুর বাজার এলাকায় জাবেদ মিয়া রাস্তা পারাপারের সময় একটি ট্রাক তাকে চাপা দিলে সে আহত হয়। আশংকাজনক অবস্থায় তাকে ঢাকায় নেয়ার পথে সে মারা যায়।

বিশ্বরোড খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দ্র বসু আরো বলেন, লাশ দুটো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

Posted ৯:৫১ পিএম | শনিবার, ২৬ মার্চ ২০২২

The Daily Sarod |