জৈষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
বুধবার, ১৯ জানুয়ারি ২০২২
সর্বশেষ আপডেট : 10:11 pm
ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক দুটি মাদক মামলায় এক নারী ও এক পুরুষকে দুইবছর করে কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ এই দণ্ডাদেশ।
সাজাপ্রাপ্তরা হলেন, সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের পুথাই গ্রামের আঃ রাজ্জাকের স্ত্রী আয়েশা বেগম (৪০) ও আখাউড়া উপজেলার দূর্গাপুর গ্রামের মৃত রৌশন মিয়ার ছেলে নাজমুল (৩০)।
আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৯মে আশুগঞ্জ উপজেলার তালশহর পূর্বপাড়া থেকে আয়েশা বেগমকে পুলিশ ৩ বোতল ফেন্সিডিলসহ আটক করেন। এই মামলায় সাক্ষ্যপ্রমাণ ও যুক্তিতর্ক শেষে সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় আজ বুধবার রায়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাসুদ পারভেজ আসামী আয়েশা বেগমকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড প্রদান করেন।
অপর দিকে, জেলা আখাউড়া উত্তর ইউনিয়নের চাঁনপুর ভারতীয় সীমান্তে একটি ব্যাটারি চালিত অটো রিকশা থেকে ৩ বোতল স্কফ সিরাপ ও ২কেজি গাঁজা উদ্ধার করে বিজিবি। এই ঘটনায় নাজমুল সহ তিনজনকে আসামী করে বিজিবি মামলা দায়ের করে। আজ বুধবার এই মামলার রায়ে মো. নাজমুলকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও একমাসের কারাদণ্ড প্রদান করা হয়। একই মামলায় অপর এক ধারা আসামী নাজমুলকে আরও দুইবছরের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড প্রদান করেন আদালত। এই মামলায় অপর দুই আসামী সংশ্লিষ্টতা না পাওয়ায় তাদের বেকসুর খালাস প্রদান করেন আদালত।
মামলায় বিবাদী পক্ষের আইনজীবী আব্দুল্লাহ ভূইয়া বাদল বলেন, এই রায়ে আমরা সংক্ষুব্ধ হয়েছি। আমরা ন্যায় বিচার পায়নি। উচ্চ আদালতে আপিল করা হবে।
তবে রাষ্ট্রপক্ষের কৌশলী এপিপি নাজমুল হোসেন এই রায়ে সন্তুষ্ট প্রকাশ করেন।
Posted ১০:১১ পিএম | বুধবার, ১৯ জানুয়ারি ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya