শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১   সর্বশেষ আপডেট : 10:25 pm

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক ঘটনায় পানিতে ডুবে হাসান (৫) ও দেড় বছরের তাজিম নামের দুইটি শিশু মারা গেছে। মঙ্গলবার (১২ অক্টোবর) বিকেল ৪টার দিকে সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের জাফরগঞ্জ গ্রামে ও দুপুরে ২টার দিকে আশুগঞ্জ উপজেলার শরিফপুর ইউনিয়নের শরিফপুর গ্রামে এ ঘটনা ঘটে।

শিশু হাসান জাফরগঞ্জ গ্রামের উত্তর পাড়ার আব্দুল মন্নাফ মিয়ার ছেলে ও তাজিম শরিফপুর গ্রামের আলগা বাড়ির ইদন মিয়ার ছেলে৷

পরিবার সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির অন্য শিশুদের সাথে হাসান খেলতে বের হয়। বিকেল হওয়ার কিছুক্ষণ আগে হাসানকে দেখতে না পেয়ে সবাই খুঁজতে বের হয় এবং অনেক খোঁজাখুজির পর বাড়ির পুকুরে তার লাশ ভাসতে দেখেন। পরে তাকে পানি থেকে তুলে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে, দুপুরে বাড়ির উঠানে অন্য শিশুদের সাথে খেলছিল তাজিম। এ-সময় সবার অজান্তেই তাজিম বাড়ির পেছনের ডোবায় পরে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। অনেকক্ষণ পর ডোবায় তার দেহ দেখতে পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সোলাইমান মিয়া তাকে মৃত ঘোষণা করেন।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
মুহাম্মদ এমরানুল ইসলাম ও আশুগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ মনিরুল ইসলাম শিশু দুটির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

Facebook Comments Box

Posted ১০:২৫ পিএম | মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১

The Daily Sarod |