শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরের পানিতে ঝাঁপ দিয়ে অটোরিকশা চালকের মৃত্যু

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ১৩ অক্টোবর ২০২১   সর্বশেষ আপডেট : 9:25 pm

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরের পানিতে ঝাঁপ দিয়ে অটোরিকশা চালকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া পুকুরের পানিতে ঝাঁপ দিয়ে সুজন (১৮) নামের একজন অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে জেলা শহরের কাজীপাড়ার কাজী মাহমুদ শাহ মাজারের পুকুরের পানিতে ডুবে তার মৃত্যু হয়। সুজন জেলা শহরের কাজীপাড়া ধোপাবাড়ি মোড়ের জাহের মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সুত্রে জানা যায়, রাত ১০টার দিকে সুজন কাজীপাড়া এলাকার দরগা হাটি কাজী মাহমুদ শাহ মাজারের পুকুরের ছোট ঘাটলায় গোসল করতে যায়। এসময় সে পুকুরের ঘাটলা থেকে ঝাপ দিলে পানির তলদেশে নিখোঁজ হয়ে যায়। স্থানীয়রা পুকুরে নেমে সুজনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক আরিফুজ্জামান হিমেল সুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়ে জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। ওই তরুণের ফুসফুসে পানি জমে অক্সিজেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় মৃত্যু হয়। তার মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সুজনের বড়ভাই উজ্জ্বল জানান, সুজন আজকে বিকেলে কাজীপাড়া ঈদগাহ মাঠে ফুটবল খেলা শেষে দরগাপাড়ার পুকুরে গোসল করতে গিয়েছিল। হাসপাতালে এসে দেখেন সুজন মারা গেছে।

তিনি আরও জানান, গত দুইদিন আগে মুখলেছুর রহমান নামের এক ব্যক্তি একই সময় একই ঘাটলায় গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা গিয়েছিল। ওই ব্যক্তিকে তার ভাই সুজনই পানির তলদেশ থেকে উদ্ধার করেছিল। আজকে দাফন কাজ কাজটিও সুজন করেছে৷

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
মুহাম্মদ এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জেলা শহরের কাজীপাড়ায় পুকুরের পানিতে ডুবে একজন অটোরিকশা চালক মারা গেছে৷ হাসপাতালে ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তাদের কোন অভিযোগ নেই বলে, নিহতের মরদেহ হাসপাতাল থেকে পরিবারের লোকেরা বাড়িতে নিয়ে গেছে।

Facebook Comments Box

Posted ৯:২৫ পিএম | বুধবার, ১৩ অক্টোবর ২০২১

The Daily Sarod |