শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরের পানিতে ডুবে প্রতিবেশী দুই শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ২৫ জুলাই ২০২১   সর্বশেষ আপডেট : 7:30 pm

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরের পানিতে ডুবে প্রতিবেশী দুই শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরের পানিতে ডুবে তাবাসসুম আক্তার (৪) ও ওমর মিয়া (৫) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুর দেড়টার দিকে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের উত্তর সুহিলপুর গ্রামে এই ঘটনায় ঘটে। মারা যাওয়া তাবাসসুম আক্তার ওই এলাকার মহসিন মিয়ার মেয়ে ও ওমর তারই প্রতিবেশি মানিক মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, তাবাসসুম ও ওমর প্রতিবেশি। এই দুই শিশু একই সাথে খেলাধূলা করেন বাড়িতে। রোববার দুপুরে প্রতিদিনের মতো দুইজন শিশুসহ আরও এক শিশু বাড়ির উঠানে খেলাধূলা করছিলেন। হঠাৎ তাদের খুঁজে পাচ্ছিল না পরিবারের সদস্যরা। পরে বাড়ির অদূরে অবস্থিত সুহিলপুর মধ্য সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিছনের পুকুরে তাবাসসুম ও ওমর পড়ে যায়। তাদের সাথে থাকা অপর শিশু পরিবারের সদস্যদের জানালে পুকুরের তলদেশ থেকে স্থানীয়দের সহযোগিতায় তাবাসসুম ও ওমরে মরদেহ উদ্ধার করে।

সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজি মাসুদ ইবনে আনোয়ার ও সুহিলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজাদ হাজারী আঙ্গুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Facebook Comments Box

Posted ৭:৩০ পিএম | রবিবার, ২৫ জুলাই ২০২১

The Daily Sarod |