শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ১৪ জুন ২০২১   সর্বশেষ আপডেট : 7:19 pm

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় মায়ের সাথে গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে তাবাসসুম নামের ৫ বছরের শিশু মৃত্যু হয়েছে। সোমবার (১৪ জুন) দুপুর আড়াইটার দিকে মাছিহাতা ইউনিয়নের আটলা গ্রামের পূর্বপাড়া এলাকায় পুকুরে এ ঘটনা ঘটে। তাবাসসুম ওই এলাকার সিরাজুল ইসলামের মেয়ে।

তাবাসসুমের ফুফু জানান, দুপুর আড়াইটার দিকে বাড়ির পশ্চিম পাশের পুকুরে তাবাসসুমের মা তানিয়ার সাথে গোসল করতে যায়। পরে হঠাৎ তাবাসসুম পানিতে ডুবে যায়। তাবাসসুমকে অনেক খোজাখুজি করে পানির তলা থেকে অসচেতন অবস্থায় উদ্ধার করে। পরে তাবাসসুমকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জামাল ভূঁইয়া তাকে মৃত ঘোষণা করেন।

জরুরি বিভাগের চিকিৎসক জামাল ভূঁইয়া বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটি মারা গেছে। মেয়েটির ফুসফুসে পানি ঢুকে যাওয়ায় শ্বাসনালী বন্ধ হয়ে শিশুটির মৃত্যু হয়েছে। মৃত্যুর কথা শুনে পরিবারের লোকেরা তাবাসসুমের মরদেহ নিয়ে চলে যায়।

এব্যাপারে জানতে চাইলে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, হাসপাতাল সূত্রে জেনেছি ৫ বছরের একটি মেয়ে শিশু পুকুরের পানিতে ডুবে মারা গেছে। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। খোঁজ নিয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

Facebook Comments Box

Posted ৭:১৯ পিএম | সোমবার, ১৪ জুন ২০২১

The Daily Sarod |