শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরের পানিতে ভেসে উঠলো যুবতীর মরদেহ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ২১ মে ২০২২   সর্বশেষ আপডেট : 4:20 pm

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরের পানিতে ভেসে উঠলো যুবতীর মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরের পানিতে ভাসমান অবস্থায় কুলসুম (২০) নামের এক যুবতীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২১ মে) দুপুরে সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের অষ্টগ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়৷ কুলসুম ওই এলাকার মোহাম্মদ আলীর মেয়ে এবং হবিগঞ্জ জেলার চুনারুঘাটের সাদ্দাম মিয়ার স্ত্রী।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, কুলসুম স্বামীসহ বাবার বাড়ি অষ্টগ্রামেই বসবাস করতেন। তার স্বামী খাঁটিহাতা বিশ্বরোড এলাকায় একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। কুলসুম মৃগী রোগে আক্রান্ত ছিলেন। শনিবার সকালে বৃষ্টির মধ্যে বাড়ি থেকে বের হওয়ার পর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরে এলাকার একটি পুকুরে কুলসুমের মরদেহ ভেসে উঠলে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

Facebook Comments Box

Posted ৪:২০ পিএম | শনিবার, ২১ মে ২০২২

The Daily Sarod |