স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শনিবার, ১৬ এপ্রিল ২০২২
সর্বশেষ আপডেট : 2:02 am
ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে একটি পিস্তল ও ম্যাগাজিন সহ সজিব(৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার বিকেলে অস্ত্র আইনে মামলা দায়েরের পর তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত সজিব জেলা শহরের পূর্ব মেড্ডা এলাকার মৃত কুতুবুর রহমানের ছেলে।
শুক্রবার র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে অস্ত্র উদ্ধারে অভিযান চালায় র্যাব। অভিযানকালে শহরের পূর্ব পাইকপাড়া আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের দক্ষিণ পাশে রাজ ভবনের সামনে এক যুবক তল্লাশি করা হয়। এসময় তার কাছ থেকে একটি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের জানান, এই ঘটনায় সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে প্রেরণ করা হলে, সেখান থেকে জেলহাজতে প্রেরণ করে।
Posted ২:০২ এএম | শনিবার, ১৬ এপ্রিল ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya